এ উপলক্ষে সকালে সুসজ্জিত হাতি ও বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি চালনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খুলনার দাকোপে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। দাকোপ উপজেলা জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির আয়োজনে রবিবার সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
এ উপলক্ষে সকালে সুসজ্জিত হাতি ও বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি চালনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বোরহান উদ্দিন মিঠু। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক।
আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেবগাতুল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রদীপ কুমার মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফ্ফার হোসেন, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শামিম হোসেন, মৎস্য খামারি রাজু সরদার, চিংড়ি চাষি জোসনা রায় ও সৌমিত্র ঢালী বক্তব্য দেন।
বক্তারা মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদন এবং মৎস্য চাষিদের বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন তারা।আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা সফল চাষি, খামারি ও উদ্যোক্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস।